শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) ও একই গ্রামের আজাহার সরদারের ছেলে সাকিব সরদার (২৩)।

তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে বাগেরহাট-ঢাকা মহাসড়কের চেয়ারম্যানবাড়ী মোড়ে অজ্ঞাতপরিচয় ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ