মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

ইসরায়েলে বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার বিলের অনুমোদন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলে বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইনের বিলটি প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। আইনটি পুরোপুরি পাশ হলে দেশটির বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। খবর আরব নিউজ।

আজ (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত বিচারিক আইনটি সংশোধনে জন্য উপস্থাপন করা হয়। এক পর্যায়ে আইন প্রনেতাদের একটা বড় অংশ একে সমর্থন দেয়। উপস্থিত ৬৩ আইন প্রণেতাদের মধ্যে ৪৭ জন বিলটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টে বিরোধী আইন প্রণেতারা বিলটিকে 'লজ্জা জনক' বলে আখ্যায়িত করেছেন।

এদিকে পার্লামেন্টে আইনটি নিয়ে ভোটাভুটির বিরুদ্ধে সোমবার জেরুজালেমের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। আইনটি ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ।

বিলটি আইনে পরিণত হওয়ার আগে সংসদে দ্বিতীয় এবং তৃতীয় অংশ উপস্থাপন করা হবে। আরও আলোচনার জন্য বিলটি আইন কমিটিতে তোলা হবে।

বিলটির প্রথম অংশ পাশ করার পর আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, এখন থেকে, আদালত হবে সকলের।' সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সংসদে আসুন এবং কথা বলুন। যেনো আমরা সমঝোতায় পৌঁছাতে পারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ