মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

তুরস্কের ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে সাড়ে ৬ হাজার শিশুর জন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের শুরুর দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প (৭ দশমিক ৮ মাাত্রার) আঘাত হানে। সেই ভূমিকম্পের উদ্ধার তৎপরতা এখনও চলছে। এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জন মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কের এই অঞ্চলে গত ১৩ দিনে প্রায় সাড়ে ৬ হাজার শিশুর জন্ম হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন শনিবার বলেন, ভূমিকম্পের প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৪৭ জন নবজাতক জন্ম নিয়েছে। প্রতিটি শিশুর জন্ম ‘আশা’ উল্লেখ করে তিনি এসব শিশুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করেন। কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই এসব শিশু এবং তাদের মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আল জাজিরা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ