মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ভারতের আয়কর বিভাগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) দিল্লি ও মুম্বাই শাখার বিরুদ্ধে কর অনিয়মের সত্যতা পেয়েছে ভারতের কেন্দ্রীয় আয়কর দপ্তর। শুক্রবার এক বিবৃতিতে এই দাবি করেছে দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, বিবিসির দিল্লি ও মুম্বাই ‘নীরিক্ষা’ চালনোর সময় ওই দুই শাখার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়েছিল। সেসব নথি পর্যালোচনার মাধ্যমেই এই ব্যাপারটি জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পর্যালোচনা বলছে, আয়কর ও তথ্য স্থানান্তর— উভয়ক্ষেত্রেই বড় ধরনের অনিয়ম ঘটেছে। বিবিসির ভারত শাখা কখনো নিজেদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেনি। তবে তাদের নথিপত্র ঘেঁটে আমরা এসব অনিয়মের বেশ কিছু প্রমাণ পেয়েছি।’

২০০২ সালের বহুল আলোচিত গুজরাট দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে গত ১৭ জানুয়ারি ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। তার এক সপ্তাহ পর, ২৪ জানুয়ারি প্রকাশ করা হয় সেই তথ্যচিত্রের দ্বিতীয় পর্ব।

তথ্যচিত্রটিতে প্রধানত দেখানো হয়েছে, কীভাবে ২০০২ সালে গুজরাটের দাঙ্গাকে ব্যবহার করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হলেন। এমন অনেক কথাই অবশ্য ছবিটিতে বলা হয়েছে, যা নতুন নয়; কিন্তু যাবতীয় তথ্য-উপাত্ত এক জায়গায় এনে বিবিসি একটি তত্ত্ব দাঁড় করিয়েছে। আর তত্ত্বটি হলো, গুজরাট দাঙ্গা মোদিকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে।

এই প্রক্রিয়ায় কীভাবে তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দুত্ববাদী নেতাকর্মীদের পাশাপাশি ভারতের বিচারব্যবস্থা তাকে সাহায্য করেছে, তা ও দেখানো হয়েছে দুই খণ্ডের সেই তথ্যচিত্রে।

তথ্যচিত্রটি প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজনীতি। দেশটির বিভিন্ন রাজ্যে সেটি প্রদর্শন করার সময় পুলিশি ধরপাকড় ও গ্রেপ্তারের ঘটনাও ঘটে।

চলমান এই বিতর্কের মধ্যেই গত ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে বিবিসির দিল্লি ও মুম্বাই শাখায় তল্লাশি চালান ভারতের আয়কর দপ্তরের কর্মকর্তারা। এ সময় দুই কার্যালয়ের ব্যাংক হিসাবের নথিপত্র, ল্যাপটপ ও সংবাদকর্মীদের মোবাইল ফোন জব্দ করে নেন কর্মকর্তারা। তল্লাশি শেষে উভয় কার্যালয় সিলগালা করে দেওয়া হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ