বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

বাড়তে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীত আগের চেয়ে কিছুটা কমেছে। এতে গরম একটু একটু করে বাড়ছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুমিল্লা অঞ্চলসহ বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। এ সময় ঢাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার।

আগামী দুই দিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, পরের পাঁচদিনের শুরুর দিকে দেশের উত্তর অথবা উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্ৰবৃষ্টি হতে পারে।

শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সাতক্ষীরায় সর্বোচ্চ ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৭ দশমিক ৮ ডিগ্রি এবং ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ