মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

তুরস্কে ভূমিকম্পের ১১ দিন পর জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক–সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে মূহুর্তেই। ভূমিকম্পের প্রায় ১২ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার কাজ চলছেই। যেখানে ২৭৮ ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রায় হওয়া রেকর্ড ভূমিকম্পপরিমাপে তুরস্কের ১০ টি শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এছাড়াও সিরিয়ার সীমান্তবর্তী বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা ও তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের বরাতে জানা যায় দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংগ্রহ পৌঁছেছে ৪৩ হাজার ৩৬০ জনে। এরমাঝে শুধুমাত্র তুরস্কে মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজার।

এরই মাঝে ঘটনার ২৭৮ ঘন্টা পর একজন মানুষকে জীবিত উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারীরা। ৪৫ বছর বয়সী হাকান ইয়াসিনোগলু ছাড়াও গতকাল একজন নারী ও দুইজন পুরুষকে জীবিত উদ্ধার করেছে তারা। এরআগে একটি ভবন থেকে ১২ বছর বয়সী একজন কিশোরীকে উদ্ধার করেছিল তারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ