শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জনৈক ইহুদীর একটি উপদেশমূলক ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া: জনৈক বুজুর্গ একটি ঘটনা লিখেছেন যে, প্রাক-ইসলাম যুগে একজন ধনাঢ্য ইহুদী ছিল। ঘটনাটি ওই যুগের, যে যুগে মানুষ মাটির নিছে গোডাউন বানিয়ে সেখানে ধন-সম্পদ জমা রাখত। এটা ঠিক কারুনের মতো যার সম্পর্কে কুরআন মাজীদে বলা হয়েছে যে, সে ধন-সম্পদের বিশাল ভাণ্ডার তৈরি করেছিল।

তো একবার ইহুদী গোপনো স্বীয় গোডাউন পরিদর্শনের উদ্দেশ্যে সেখান গেল। প্রবেশকালে সে কাউকেই জানায়নি যে, সে গোডাউনের ভিতরে যাচ্ছে। এমনকি তার দারোয়ানকেও নয়।

গোডাউনের দরজার সিস্টেম ছিল ভিতর থেকে বন্ধ করা যায়,  কিন্ত খোলা যায় না। খোলার সিস্টেম শুধু বাইরের দিক থেকেই ছিল। এদিকে ইহুদী বেখেয়ালে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ভিতর থেকে দরজা খোলার কোনো পথ ছিল না।

প্রহরীও বাইর থেকে ভেবেছে, গোডাউন বন্ধ। সে কল্পনাও করেনি যে গোডাউনের মালিক ভিতরে রয়েছে। এদিকে, গোডাউনের মালিকও অভ্যন্তরীণ সবকিছু ‍পরিদর্শন করছিল। পরিদর্শন শেষে যখন বের হতে চাইল, তখন বের হওয়ার কোনো পথ পেল না, ফলে সে বন্ধী হয়ে গেল।

কিছুক্ষণ পর তার ক্ষুধা অনুভূত হলো; স্বর্ণ-রৌপ্যের স্তূপ পরে আছে, তবুও ক্ষুধা নিবারণ করতে পারছিল না। সম্পদের স্তূপ পড়ে আছে, কিন্ত পিপাসার্ত হওয়ার পর পিপাসা মেটানো সম্ভব হচ্ছিল না। গোডাউনের সম্পদ তার শয্যার কাজেও আসছিল না। ফলে তার ঘুম পাচ্ছিল, তবে শয্যা তৈরি করার কিছুই নেই।

অবশেষে এভাবে ক্ষুধার্থ, পিপাসার্ত, নির্ঘুম অবস্তায় যে কয়দিন জীবত থাকা সম্ভব ছিল- সে কয়দিন জীবত ছিল। অতঃপরে একসময় তার সম্পদের প্রাচুর্যের ভিতরেই তার মৃত্যু হলো।

সুতরাং এ টাকা-পয়সা শরীরের জন্য ততক্ষণ পর্যন্ত কোন কাজে আসে না, ‍যতক্ষণ পর্যন্ত তার পরিচালনা ব্যবস্থা ও পদ্ধতি সঠিক না হয়। সূত্র: ইসলাহী খুতুবাহ

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ