শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইসলামবিহীন অর্থব্যবস্থা: জনসম্পদ লুণ্ঠনের হাতিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল

বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, সেটা এক ধোকাপূর্ণ অর্থব্যবস্থা। মানবসমাজকে এক গুলোক ধাধায় ফেলে বিশ্বের কিছু মানুষ নিজেদেরকে অত্যন্ত চতুরতার সাথে শোষণ করে যাচ্ছে। অর্থনীতির এমনই এক জাল ইয়াহুদীবাদি বিশ্ব ব্যাবস্থা ছড়িয়ে দিয়েছে, যাকে মূলোৎপাঠন করা ছাড়া মুসলিমদের অর্থনৈতিক স্বকীয়তা অর্জন প্রায় অসম্ভব।

আন্তর্জাতিকভাবে মানুষের অর্থনীতির উপর এমন অদৃশ্য শাসনের সাথে যুক্ত হয়েছে স্থানীয় বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণামূলক শোষণ। গত ১৫ বছরে ২৮০টি প্রতিষ্ঠান মানুষের অন্তত ২১ হাজার কোটি টাকা লোপাট করেছে বলে বেরিয়েছে।

সব ক্ষেত্রেই উপায় ছিলো গ্রাহককে বেশি মুনাফা ও লোভ দেখানো। টাকার এই হিসাব বাংলাদেশ ব্যাংক, যুবকের ঘটনায় গঠন করা কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও গ্রাহকদের দাবীর ভিত্তিতে তৈরি। এরমধ্যে রয়েছে ২০০৬ সালে যুবকের ২ হাজার ৬০০ কোটি, ২০১১ সালে ইউনুপে টু ইউর ৬ হাজার কোটি, ২০১২ সালে ডেসটিনির ৫ হাজার কোটি এবং ২০০৮ সাল থেকে ২০১৭ সাল সময়ে ২৬৬টি সমবায় সমিতির গ্রাহকদের ৪ হাজার ১০০ কোটি টাকা লোপাটের ঘটনা।

এসবের বাইরে ২০২১ সালে ১১টি প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না বলে বেরিয়ে আসে। এরমধ্যে রয়েছে ই-অরেঞ্জের গ্রাহক ও সরবরাহকারীদের ১ হাজার ১০০ কোটি টাকা, ই-ভ্যালির ১ হাজার কোটি টাকা, ধামাকার ৮০৩ কোটি টাকা, এসপিসি ওয়ার্ল্ডের ১৫০ কোটি টাকা, এহসান গ্রুপের ১১০ কোটি টাকা, নিরাপদ ডটকমের ৮ কোটি টাকা, চলন্তিকার ৩১ কোটি টাকা, সুপম প্রোডাক্টের ৫০ কোটি টাকা, রুপসা মাল্টিপারপাসের ২০ কোটি টাকা, নিউ নাভানার ৩০ কোটি টাকা এবং কিউ ওয়ার্ল্ড মার্কেটিংয়ের গ্রাহকদের ১৫ কোটি টাকা লোপাটের ঘটনা।

মূলত জনগণের সম্পদ হুমকিতে ফেলার পিছনে সর্বপ্রথম দায়ী হবে প্রশাসন। এই প্রশাসন একদিকে মানুষকে ইসলামী ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা থেকে বিচ্ছুৎ করে রেখেছে। অন্যদিকে এইসব প্রতিষ্ঠানকে অবাধে ব্যবসা প্রসারিত করার সুযোগ দিয়েছে।

প্রতিটি প্রতিষ্ঠান প্রকাশ্যে তাদের প্রচারণা ও ব্যবসা পরিচালনা করেছে। এমনকি জাতীয় পর্যায়ে খেলা, নাটক-সিনামা ইত্যাদি আয়োজনে স্পন্সর দিয়ে কাজ করেছে। আবার বড় বড় বিভিন্ন সেলিব্রিটি এসব প্রতিষ্ঠানের মিডিয়া এম্বাসেডর রয়েছে।

অবিশ্বাস্য সব অফার এবং পূর্বের এসব প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ইতিহাস থাকা সত্যেও সরকাà