শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-‌বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, সংসদ সদস্য মোছলেম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছি‌লেন তিনি।

মৃত্যুকালে মোছলেম উদ্দিন স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

২০১৩ সাল থেকে মোছলেম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মোছলেম উদ্দিন ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য ওই আসনে নির্বাচন করে তিনি এমপি হন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ