শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভারতবর্ষের যে মুসলিম মনীষীরা মক্কা-মদিনায় সমাহিত হয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মক্কা-মদিনা পৃথিবীর শ্রেষ্ঠতম ভূমি। প্রত্যেক মুমিন মক্কা-মদিনা জিয়ারতের স্বপ্ন দেখে। আল্লাহর কাছে পবিত্র মক্কা ও সোনার মদিনার রয়েছে বিশেষ মর্যাদা। হাদিসে এই পুণ্যভূমির অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সেখানে যারা অবস্থান করে, তাদেরও রয়েছে বিশেষ সম্মান।

যে জমিনে রাসুল সা. হেঁটেছেন, সে জমিনে যারা বসবাস করে, সেখানে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে বিশেষ ফজিলত রয়েছে। এজন্য ওমর রা. মহানবী সা.-এর শহরে নিজের মৃত্যু আসার কামনা করতেন। জায়দ ইবনে আসলাম রহ. থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রা. বলতেন, হে আল্লাহ! তোমার কাছে আমি প্রার্থনা করি, যেন তোমার রাহে শাহাদত করতে পারি। আর তোমার রাসুলের এই নগরে (মদিনা শরিফে) আমি মৃত্যু বরণ করি। (মুয়াত্তা ইমাম মালিক, হাদিস : ৯৮৪)

আল্লাহ তাআলা তাঁর এই দোয়া কবুল করেছিলেন। শহীদও হয়েছেন, আর মদিনাতেই তাঁর মৃত্যু হয়েছিল।

ইতিহাসের পাতায় অনেক সৌভাগ্যবান ব্যক্তি পাওয়া যায়, যাঁরা মক্কা-মদিনায় মৃত্যুর আশায় রাসুল সা.-এর শহরে হিজরত করেছেন। ভারতবর্ষের এমন অনেক ব্যক্তি, কীর্তিমান মহান পুরুষ হিজরত করেছেন। নিম্নে আমরা তাঁদের কয়েকজনকে নিয়ে আলোচনা করব।

মাওলানা রহমতুল্লাহ কিরানভি রহ.:
ভারতের উত্তর প্রদেশ অন্তর্গত কিরানায় ১৮১৮ সালে জন্মগ্রহণ করেন মাওলানা রহমতুল্লাহ কিরানভি রহ.। সময়ের সেরা তার্কিক ব্যক্তি ছিলেন তিনি। খ্রিস্ট ধর্মের পাদ্রিদের সঙ্গে তিনি একাধিকবার মুনাজারা করেন। প্রতিবারই বাতিলকে পরাস্ত করেন। ধর্মতাত্ত্বিক বিষয়ে তাঁর পড়াশোনা ছিল বিস্তৃত ও ঈর্ষণীয়। ভারতে তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের বিকৃতির বিরুদ্ধে সোচ্চার। এ ব্যাপারে তিনি তিন খণ্ডের কিতাব লেখেন ‘ইজহারুল হক’ নামে। খ্রিস্টানরা মুনাজারায় (বিতর্ক অনুষ্ঠান) পরাস্ত হয়ে, এর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। সেজন্য মাওলানা রহমতুল্লাহ কিরানভিকে হত্যা করার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে মাওলানা রহমতুল্লাহ কিরানভি মক্কায় হিজরত করেন। সেখানে গিয়ে তিনি ‘আস-সাওলাতিয়া’ নামের একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন, যা আজ অবধি চলমান। ১৮৯১ সালে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। ‘জান্নাতুল মুআল্লা’য় উম্মুল মুুমিনিন খাদিজা (রা.)-কে যেখানে দাফন করা হয়েছে, সেখানেই তিনি সমাধিস্থ হয়েছেন।

হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ.:
কঠিন সংকটময় এক মুহূর্তে ভারতবর্ষের মুসলমানদের আশার আলো হয়ে উত্তর প্রদেশের সাহার