রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

প্রাচীন সমুদ্রপথ বর্ণনায় মুসলিম বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ের আগে বেশিভাগ মানুষ যখন সমুদ্রপথে চলাচল করতো। সেই সময়ে তাদের ধারণা ছিল যে প্রত্যেকটি সাগর আলাদা আলাদা এবং ভিন্ন, কিন্তু আধুনিক পৃথিবীর বড় আবিষ্কার হচ্ছে সব সাগর একত্রে মিশে এক অভিন্ন জলরাশি গঠন করেছে।

ভারত, চীন, পারস্য রোম ও সিরিয়ার সাগরগুলো বিচ্ছিন্ন নয়, বরং একই বিপুল, বিশাল পানিচক্র এই দেশগুলোকে ঘিরে আছে। আরবরাও এই সত্য জানত না। ২২৫ হিজরিতে আরব নাবিক সুলাইমান লিখেছেন, ‘যেসব কথা মানুষ আগে জানত না এবং আমাদের আমলে জানতে পেরেছে, সেগুলো হচ্ছে, চীন সাগর ও ভারত মহাসাগর সিরীয় সাগরের সঙ্গে যুক্ত। আগের দিনের নাবিকদের এ রকম কোনো ধারণাও ছিল না, কিন্তু আমাদের আমলে এটা প্রমাণিত হয়েছে।

আমরা এরূপ খবর পেয়েছি যে ভূমধ্যসাগরে যে জাহাজ বিধ্বস্ত হয়েছে এবং ঢেউয়ের আঘাতে টুকরা টুকরা হয়ে গেছে, সেগুলো বাতাসের টানে পানিতে ভেসে খাজার সাগরে চলে এসেছে এবং সেখান থেকে ভূমধ্যসাগরে এসেছে। তারপর ভূমধ্যসাগর ও সিরীয় সাগরে এসেছে। এর দ্বারা প্রমাণিত হয়, চীন ও সিলার চতুর্দিকে সাগর রয়েছে, তা তুর্কিস্তান ও খাজারের পেছনে বিস্তৃত হয়েছে।’

সুলাইমানের এই বর্ণনা থেকে মনে হয়, পৃথিবীর স্থলভাগ ও জলভাগের মানচিত্র সম্পর্কে তাঁর পরিচ্ছন্ন ধারণা ছিল। পরবর্তীকালে নাবিকরা আরো বেশি পরিষ্কারভাবে আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগরে প্রবেশের পথ বর্ণনা করে গেছেন।

ইবনে ওয়াদিই ইয়াকুবি সুলাইমানের ৫০ বছর পর আবির্ভূত হন। তিনি তাঁর ভূগোল বই ‘কিতাবুল বুলদানের’ শেষে মরক্কোর একটি উপকূলীয় শহর সস-এর বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সাগরের কিনারায় বাহলুল নামের একটি মসজিদ ছিল এবং সেই মসজিদের সামনে সেসব দড়িবাঁধা জাহাজ এসে ভেড়ে।

এই জাহাজ পারস্য উপসাগরীয় এলাকায় নির্মিত হয় এবং পারস্য উপসাগর দিয়ে সেগুলো চীনে পাড়ি দেয়।’ মাসুদি (৩০৩ হি.) ও আবু রায়হান বেরুনি (৪৪০ হি.) সাগরের সবচেয়ে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন। ইয়াকুতের মতে, তাদের বর্ণনা : জন অধ্যুষিত দুনিয়ার পশ্চিমের এবং তাঞ্জা ও স্পেনের উপকূলের যে সাগর, তার নাম বাহরুল মুহিত (আটলান্টিক মহাসাগর)। গ্রিকরা একে বলে, আওকামানুস।

এই সাগরের মাঝে যাওয়া সম্ভব নয়। জাহাজ এর তীর ধরে চলাচল করে। এসব দেশ থেকে সাগর উত্তরে সাকালিবার দিকে প্রসারিত। সাকালিবার উত্তরে একটি সাগর আছে, সেটি বালগার নামক একটি মুসলিম দেশ পর্যন্ত গিয়েছে। এর নাম বেরিং নদী। এর উপকূলে বেরিং গোত্রীয় লোকেরা বাস করে। তাঞ্জা থেকে সাগর দকà