বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সিলেবাস থেকে বিবর্তনবাদ বাদ দিন : জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ বলেছেন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণীত শিক্ষা সিলেবাস থেকে ডারউইনের কুফুরী মতবাদ বিবর্তনবাদ বাদ দিতে হবে। হিন্দুত্ববাদী শিক্ষার প্রসার রোধ করতে হবে।কোমলমতি শিশুদের অন্তরে হিন্দু ধর্ম প্রীতি সৃষ্টি করার জন্যই অক্ষরজ্ঞান এর মাধ্যমে হিন্দুদের দেব দেবীদের সাথে পরিচয় করানো হচ্ছে। অবিলম্বে এই শিক্ষা সিলেবাস সংশোধনের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় অফিসে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণর মজলিসে আমেলার সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা তাফাজ্জুল হোসাইন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শরীফ মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা সলিমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুর রশিদ।

এছাড়া উপস্থিত ছিলেন, পাঠাগার সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাওলানা ইমরানুল বারী সিরাজী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হামিদী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সদস্য মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজ উদ্দিন, মাওলানা আল আমিন প্রমূখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ