মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শীতে সুস্থ্য থাকতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ঠিক না থাকলে কোনোকিছুই ভালো লাগে না। নিয়মিত খাবার গ্রহণের সাথে সাথে কি ধরনের খাবার খাচ্ছেন সে বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে। প্রতিদিন অবশ্যই এমন খাবার গ্রহণ করতে হবে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালি করবে।

শীতে সুস্থ্য থাকতে সাহায্য করে যেসব খাবার

ডিম : স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী। স্বাস্থ্যের উন্নতির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে ডিম। প্রতিদিন খাবারের তালিকায় একটি অথবা দুটি ডিম রাখতে পারেন।

দই : খাবারের তালিকায় প্রতিদিন দই রাখলে স্বাস্থ্যের উন্নতি হয় বলে জানান বিশেষজ্ঞরা।

বেরি : স্ট্রবেরি, ব্লু বেরি, ব্লাক বেরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপকারী খাবার। সকালের খাবারে ওটমিলের সঙ্গে বেরি রাখতে পারেন।

কুমড়োর বীজ : নিয়মিত খাবারের তালিকায় কুমড়োর বীজ রাখলে স্বাস্থ্যের অনেক উন্নতির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে।

আমন্ড বাদাম : স্বাস্থ্যের উপকারে আমন্ড বাদামের তুলনা নেই। বিকেলের অন্য কোনো খাবারের পরিবর্তে এক মুঠো আমন্ড বাদাম শরীরের অনেক ঘাটতি পূরণে সাহায্য করে।

স্যামন মাছ : প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে স্যামন মাছে। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার বলে বিশেষজ্ঞদের মতামত। স্যামন মাছ ছাড়া অন্য মাছও খাবারের তালিকায় রাখতে পারেন।

ব্রকলি : খাবারে সবুজ শাক সবজি তো অবশ্যই রাখবেন, তার মধ্যে ব্রকলি রাখা অতি প্রয়োজনীয়। এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে অন্যান্য শারীরিক উন্নতি করতে সাহায্য করে।

মিষ্টি আলু : মিষ্টি আলু খেতে যেমন ভালো তেমনই এর উপকারিতাও অনেক। রোগ থেকে মুক্তি চাইলে প্রতিদিন খাবারের তালিকায় মিষ্টি আলু রাখতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ