শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস সেবা গণস্বাস্থ্য কেন্দ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিডনি বিকল রোগীদের কষ্ট লাগবে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস সেবা চালু করছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে চথুর্ত (রাত ৮ টা ৩০ মিনিট) ও ৫ম শিফট (রাত ২টায়) হতে অল্প খরচে রোগীদের ডায়ালাইসিস সেবা চালু করার সিন্ধান্ত নিয়েছে।

আরও জানা যায়, সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েকদিন পত্রপত্রিকায় ও মিডিয়ায় চট্রগ্রাম ও ঢাকাতে রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে একশত রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ