শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

খাগড়াছড়িতে এ্যাম্বুলেন্সের চাপায় মেধাবী ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী মাসাপ্রু মারমা(৭) লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত স্কুল ছাত্রীকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আজ(৩০জানুয়ারি) সকাল ৯টায় স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে মাসাপ্রু মারমা ২য় শ্রেণীর শিক্ষার্থী তার রোল নাম্বার ২। সে সকাল ৯ টায় গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৮১ এ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত্যু ঘোষণা করেন । লাশবাহী এ্যাম্বলেন্সটির চালক জনরোষ ঠেকাতে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।

প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমি অফিসে বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চিৎকার-চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কিভাবে কি হলো বুঝে উঠতে পারেছি না।

এদিকে স্কুলের ছাত্রী নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। তিনি এ সময় জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নিবে পুলিশ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ