বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে মাঝরাতে হাসপাতালে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনই চিকিৎসক বলে জানা গেছে। ঝাড়খণ্ডের রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে। আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে উদ্ধারকাজ চলছিল।

জানা যায়, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী রয়েছেন। এ ছাড়া সোহান খানারি নামে আরও একজনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে তাদের একটি পোষা কুকুরও পুড়ে মারা গেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন ওই চিকিৎসক দম্পতি। গতকাল শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধনবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।'

পুলিশ জানিয়েছে, চারজনের দেহ চিহ্নিত হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ