বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

ইভিএম প্রকল্প স্থগিতের কারণ বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ২ লাখ নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নির্বাচন কমিশনের ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব আপাতত অনুমোদন দেয়নি সরকার। আলোচিত এ প্রকল্প স্থগিতের কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও কৃষিকে অগ্রাধিকার দিতেই ইভিএম প্রকল্প স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

বাংলাদেশে আর্থিক সংকটের জন্য ইভিএম প্রকল্প স্থগিত করা হয়েছে বলে বিরোধী দলের এমন বক্তব্যের জবাব দিয়েছেন সরকার প্রধান। বলেন, বিশ্বব্যাপী এখন আর্থিক সংকট, এর মধ্যে আমরাও আছি। তবে এমন কোনো পর্যায়ে নেই যে কারণে আমরা চলতে পারবো না।

শেখ হাসিনা বলেন, বর্তমানে আমাদের কাছে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখাই প্রথম অগ্রাধিকার। এছাড়া মানুষের চিকিৎসাসে, কৃষি উৎপাদন বাড়ানো। এর জন্য যা লাগে আমরা তাই খরচ করবো। দেশের মানুষের খাদ্য চাহিদা, শিক্ষা, চিকিৎসা আগে অগ্রাধিকার।

এসময় ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেখানেই প্রকল্প নেওয়া হয়, সেখানে তা মানুষের জন্য কতটুকু কার্যকর ও উপকার হবে— এটি আপনাদের দেখতে হবে। যেখানে সেখানে প্রকল্প নেওয়া আমি পছন্দ করি না। আয়বর্ধক প্রকল্প নিতে হবে।

তিনি বলেন, অনেকের একটা মানসিকতা ছিল; ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া আমরা কোনো উন্নতি করতে পারব না। কিন্তু আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করলাম। এতে বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

এর আগে এদিন তিন দিনব্যাপী বার্ষিক ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য রাখেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, জেলা প্রশাসকদের দেওয়া মোট ২৪৫টি প্রস্তাবের ওপর ২৬টি কার্য অধিবেশনে আলোচনা করা হবে। এছাড়া ২৬ জানুয়ারি শেষ হতে যাওয়া তিন দিনব্যাপী সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্বাস্থ্য, ভূমি, ব্যবস্থাপনা ও শিক্ষা সংক্রান্ত প্রস্তাবগুলো অগ্রাধিকার দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ