শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বিশ্ব ইজতেমা নিয়ে আবদুল্লাহ আল খায়েরের ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমা
আবদুল্লাহ আল খায়ের

মাগো আ‌মি কর‌ছি নিয়ত যা‌বো ‌বিশ্ব ইজতেমা
দাও‌ সা‌জিয়ে দয়াময়ের রহমতে ভিজতে মা।

হেদায়াতের বই‌ছে হাওয়া টঙ্গী মাঠের তুরাগ পাড়
খুব সহজে করবো আ‌মি বদ আখলা‌কি কুরাগ পার।
গভীর রাতে তাহাজ্জুদের কান্না করা তওবাতে
যে স্বাদ আছে সে স্বাধ নেই মা রান্না করা বউ ভাতে।

খোদার বিধান জেনে পরেই কাটাবো এই জিন্দে‌গি
হা‌সিমুখে করবো বরণ লোকের সকল ‌নিন্দে ঘি।
আলোয় এলো কতো ব‌নি আদম ছেড়ে অন্ধকার
কো‌টি কাফের মো‌মিন হ‌লো হেদায়েত সে বন্ধ কার?

ভালোর আদেশ, ম‌ন্দ নি‌ষেধ করলে কমবে পাপাচার
ব‌নি আদম জাহান্নামে নিজকে করুক না পাচার।
দাও না এবার বিদায় মাগো তিন‌দিনের যাই তাব‌লিগে
বিশ্বজুড়ে আসছে মানুষ যাচ্ছে আলেম, পাব‌লিকে।

লেখক: তারতিলুল কুরআন মাদরাসা ভৈরব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ