নুরুদ্দীন তাসলিম- ২০২২ সাল একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। হাতছানি দিচ্ছে নতুন বছর ২০২৩। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে অনেকেই চোখ বুলিয়ে নিচ্ছেন ফেলে আসা দিনগুলিতে। আনন্দ-উৎসব, অস্থিরতার আরও কিছু অধ্যায় যুক্ত হয়েছে এ বছর। শোকের পাল্লাও ভারি হয়েছে দেশ ও বিশ্ব বরেণ্য অনেক আলেমের বিদায়ে।
একজন আলেমের মৃত্যুকে পৃথিবীর মৃত্যু বলে অভিহিত করা হয়। পৃথিবীর সঙ্কটময় এই সময়ে মানুষকে শোকে কাতর করে রবের ডাকে সাড়া দিয়েছেন যে আলেমরা তাদের তালিকা তুলে ধরা হল,
জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন রহ.
২০২২ সালের শুরুতেই ইন্তেকাল করেন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০০৯ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমের খতিব হিসেবে মাওলানা সালাহউদ্দিনকে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কয়েক বছর তিনি নামাজ পড়াতে পারননি জাতীয় মসজিদে।
মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা আলিয়া মাদরাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন।
আল্লামা আবদুল হালিম বোখারী রহ.
দেশের শীর্ষ আলেম ও চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী ইন্তেকাল করেন ২১ জুন (মঙ্গলবার)। চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
শ্বাস কষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি।
আল্লামা আব্দুল হালিম বোখারী সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ছিলেন।
এছাড়াও তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন।
২০১৮ সালে সরকার কর্তৃক কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
মুফতি আবদুল হালিম বোখারী ছিলেন দেশের একজন প্রথিà¦