মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শিশুসাহিত্যে পদক পেলেন সাংবাদিক মাসউদুল কাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুসাহিত্য ক্যাটাগরিতে সম্মাননা সনদ, পদক ও উত্তরীয় পেয়েছেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির। বিশ্বকল্যাণ পাবলিকেশন্স প্রকাশিত ছোটদের সাহাবা বইটি সাংবাদিকদের বড় সংগঠনর ঢাকা সাব-এডিটরস কাউন্সিল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে এ পদক ও সম্মাননা সনদ পেয়েছন তিন।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন এর হাত থেকে পদক, সনদপত্র ও উত্তরীয় গ্রহণ করেন মাসউদুল কাদির।

সাংবাদিক মাসউদুল কাদির গত দুই যুগ ধরে লেখালেখি করছেন। আমার বার্তায় সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন তিনি। করছেন শিক্ষকতাও।

শূন্যদশকে যে-কজন লেখালেখি অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন তাদের অন্যতম মাওলানা মাসউদুল কাদির। মাদরাসা ও জেনারেল উভয় শিক্ষায় শিক্ষিত এই মানুষটি মূলত ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। এরপর কবিতা, গল্প, থ্রিলার, কিশোর উপন্যাস, ফিচার, প্রবন্ধ-গবেষণাসহ নানাধরনের লেখালেখিতে হয়ে ওঠেন পরিচিত মুখ। দেশের জাতীয় দৈনিকে লিখেছেন নানাধর্মী কলাম। উপস্থাপনা করেছেন বিটিভি, মাইটিভি ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে।

ঢাকায় ‘শীলন বাংলাদেশ’ নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং সাহিত্যসভা পরিচালনা করছেন। লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তিনি অভিভাবক পরিষদের সদস্যে দায়িত্ব পালন করছেন। তৈরীতেও সহায়তা করছেন। শিক্ষায় অবদানের জন্য তিনি ইমামনগর শিক্ষা উন্নয়ন পদক, ব্রাহ্মণবাড়িয়া-২০১৬ এবং আলী আশরাফ রহ. সম্মাননা পদক, কুমিল্লা-২০১৭ লাভ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ