শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন লেখক ফোরামের জহির উদ্দিন বাবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা পেলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সদস্য জহির উদ্দিন বাবর

আজ (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। এ সময় সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিশিষ্ট লেখক-সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইতিহাস/গবেষণা বিভাগে ‘ইতিহাসের বোবা কান্না’ বইয়ের জন্য জহির উদ্দিন বাবর এই সম্মাননা পান। সম্মাননা হিসেবে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি ‘লেখক উত্তরীয়’ পরিয়ে দেওয়া হয়।

জহির উদ্দিন বাবর লেখক ফোরামের গত দুই সেশনে সভাপতি। বর্তমানে তিনি ফোরামের অভিভাবক পরিষদের অন্যতম সদস্য হিসেবে সমাসীন রয়েছেন।

প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগড়িতে প্রায় ১০০ লেখককে এই সম্মাননা প্রদান করা হয়। সাব-এডিটরস কাউন্সিলের মতো বড় সংগঠন থেকে এই সম্মাননা অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানান লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম। পাশাপাশি আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ