সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে তিন শতাধিক। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ১২ হাজার ৪২১ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে ৭৫ হাজারের বেশি।

আজ রোববার (৪ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে,বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৬২৩ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১৮০ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯০৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ৪৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫২ জন এবং মারা গেছেন ৩৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭ জন এবং মারা গেছেন ৩৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ