মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিএনপি সমাবেশের নামে পিকনিক করছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:বিএনপি সমাবেশের নামে পিকনিক করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি সম্মেলনের উদ্বোধন করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি শীতকালে মাঠ গরম করার জন্য নেমেছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আসলে পিকনিক করছে। সিলেটে দেখলাম যে, তিনদিন আগে তারা চলে এসেছেন, হোটেলের মধ্যে তাস খেলেছেন আর মাঠের মধ্যে সামিয়ানা টাঙ্গিয়ে গরু জবাই করে রান্না-বান্না করে খেয়েছেন। কুমিল্লাতেও তাই। জনসভার আগের দিন রাতে সামিয়ানা টানিয়ে গরু জবাই করে ভুরিভোজ করার কোনো ইতিহাস এই বাংলাদেশে আমার দাদারাও দেখেননি। বিএনপি সেটি দেখাচ্ছে। এগুলো কোনো সমাবেশ নয়, এগুলো পিকনিক।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি জোটে এমন শরিক আছে, যারা নারী নেতৃত্ব হারাম বলে শ্লোগান দেয়। আর তারেক রহমান হচ্ছে দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতীক। সেই বিএনপি-জামাত যদি আবার সুযোগ পায়, এই দেশকে আবার পাকিস্তান বানিয়ে ছাড়বে, আফগানিস্তানের কাছাকাছি নিয়ে যাবে। দেশকে আমরা সেখানে নিয়ে যেতে দিতে পারি না। তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।

তিনি বলেন, করোনা মহামারি বা কোনো দুর্যোগ-দুর্বিপাকেই জনগণের পাশে বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে। শীতকালে যেমন ধান খাওয়ার জন্য সাইবেরিয়া, হিমালয় থেকে অতিথি পাখিরা আসে, ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। তেমনি বিএনপিও ভোটের সময় আসে, মোটাতাজা হয়ে আবার চলে যায়। অন্য সময়ে আর তাদের খুঁজে পাওয়া যায় না।

তিনি আরও বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। আমরা কিন্তু সবার সঙ্গে খেলব না। রুমিন ফারহানাও বলছেন-খেলা হবে। আমরা ওদের সাথে খেলব না, আমাদের ছাত্রলীগ খেলবে আর যুবলীগ যদি মনে করে খেললে খেলতে পারে। বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয়, পুকুরের বড় মাছ কিন্তু লাফায় না, পুঁটি মাছ খুব লাফায়। রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ। সমাবেশে কিছু মানুষ দেখেই পুঁটি মাছের লাফানি লাফিয়ে কোনো লাভ নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ