শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আবারও ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলনের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ রোববার নতুন এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ৮ ডিসেম্বর করা হয়। সেটিও এখন পরিবর্তন করা হলো।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল না থাকার কারণে ৮ ডিসেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ