সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

বিশ্বে করোনায় আরও ৬৭৫ মৃত্যু, শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় প্রাণহানি কমেছে প্রায় তিনশ। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫১৭ জন। আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১০৮ জন এবং মারা গেছেন ১৩০ জন।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৫৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬৭ জন এবং মারা গেছেন ৮৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১০ জন এবং মারা গেছেন ৪১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৫৯ জন।

তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৬৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৭১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৯০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬৮০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৩২ হাজার ২৫১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ