শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মাঙ্কিপক্সের নাম পরিবর্তনের উদ্যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাঙ্কিপক্সের (monkeypox) নাম পরিবর্তনের পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসের নতুন নামও মনোনীত করেছে সংস্থাটি। নতুন নাম রাখা হতে পারে “এমপক্স’’ (MPOX) ।

নাম পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে পলিটিকো। খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

পলিটিকো জানিয়েছে, মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্রমবর্ধমান চাপের কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্তটি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্র প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, দ্রুত নাম পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে যুক্তরাষ্ট্র এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এমন নামের কারণে কৃষ্ণাঙ্গ মানুষদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে, টিকাদান কর্মসূচিও ব্যাহত হতে পারে।

জনস্বাস্থ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক সমন্বয়ক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক পরিসরে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণা, রোগের নামকরণ বিষয়ক সুপারিশ করে সংস্থাটি, যা পরে দেশগুলো গ্রহণ করে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ