মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অর্জিত এই সনদ যেন তোমাদের অন্তরকে আলোকিত করে: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেছেন, অর্জিত এই বিদ্যা, এই সনদ, এই প্রজ্ঞা সমাজে আলো ছড়ানোর আগে যেন তোমাদের অন্তরকে সম্পূর্ণরূপে আলোকিত করে, সেই চেষ্টা করবে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, তোমরা তোমাদের অনুজদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেদের মানবিক, অসাম্প্রদায়িক, নৈতিকমূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

ঢাবি উপাচার্য বলেন, বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এ বিশ্ববিদ্যালয় গর্বিত কারণ সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত রূপকল্প-২০৪১ এর মাধ্যমে উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কারিগর হলে তোমরা।

তিনি বলেন, বর্তমান পৃথিবী তথ্য প্রযুক্তি নির্ভর। তোমরা সর্বদা এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন থাকবে। মানব সভ্যতার উন্নয়নে যেই প্রযুক্তি তোমাদের ব্যবহার করার কথা, সচেতন থেকো সেই প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করে না ফেলে। নিজেদের সময়কে সর্বোচ্চ সুন্দর এবং সৃষ্টিশীল কাজের পেছনে ব্যয় করো।

উপাচার্য বলেন, নিজ পরিবার ঘর হচ্ছে প্রশান্তির সর্বোচ্চ জায়গা। সুস্থ সুন্দর পারিবারিক জীবন একটি সুন্দর সামাজিক ও রাষ্ট্রী ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখাতে সহায়তা করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ