মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

“স্বাস্থ্যসেবায় প্যালিয়েটিভ কেয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যসেবায় প্যালিয়েটিভ কেয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, জীবনের শেষপ্রান্তে বয়স্ক নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার প্যালিয়েটিভ কেয়ারকে স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তি করা ছাড়াও এ সেবাকে সর্বত্র ছড়িয়ে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের স্বাস্থ্যখাতে বৃহৎ পরিসরে প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের যথেষ্ট সাপোর্ট রয়েছে। সরকার এ সেবাকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে।

আজ বুধবার আয়াত এডুকেশনের উদ্যোগে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘প্যালিয়েটিভ কেয়ার স্কিলস ইন প্র্যাক্টিস’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান সবাইকে ধন্যবাদ জানিয়ে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আয়াত এডুকেশনের কার্যক্রম তুলে ধরেন। তিনটি সেশনে বিভক্ত দিনব্যাপী এ সম্মেলনে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুনামধন্য একদল দক্ষ বিশেষজ্ঞ বক্তব্য দেন এবং প্রায় দুই শতাধিক স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে (চিকিৎসক, নার্স ও শিক্ষক) তাদের শিক্ষা ও শ্রেষ্ঠ অনুশীলন শেয়ার করেন।

এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ