শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পোল্যান্ডে হামলা: জরুরি বৈঠকে ন্যাটো ও জি-৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি মিটিং ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭।

বুধবার জাপান সরকারের উদ্বৃতি দিয়ে সংবাদ সংস্থা কিয়োডো এক প্রতিবেদনে এ কথা জানায়।

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করায় বিশ্ব নেতারা এখন ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন। সেখানে রয়েছে জি-৭ ভুক্ত দেশের নেতারাও। জি-৭ ভুক্ত দেশগুলো হলো- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সীমান্তের কাছে মঙ্গলবার পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার নির্মিত হলেও কোন পক্ষ তা নিক্ষেপ করেছে, তা নিয়ে দ্বিধা সৃষ্টি হয়েছে।

ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দায়ভার রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে বলে যে কথা ওঠেছে, ইউক্রেন তাকে ষড়যন্ত্রমূলক হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে রাশিয়াই যদি এই ক্ষেপণাস্ত্র হামলা করে থাকে, তবে যুদ্ধ ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। -তাস ও বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ