শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।আজ মঙ্গলবার টুইট করে এ কথা জানিয়েছেন সে দেশের তথ্যমন্ত্রী মারিয়াম অওরঙ্গজেব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

জানা গেছে, গত দু’দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ মেনে করোনার পরীক্ষা করানো হয়। তারপরই করোনা সংক্রমণের কথা জানা যায়। তবে, তিনি হাসপাতালে না বাড়িতেই বিচ্ছিন্নবাসে রয়েছেন, তা জানা যায়নি।

এনিয়ে তৃতীয় বারের মতো করোনায় আক্রান্ত হলেন পাক প্রধানমন্ত্রী। এর আগে ২০২০ সালের জানুয়ারি ও জুন মাসে সংক্রমিত হয়েছিলেন শাহবাজ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ