শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিয়ানমারে রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য জাতিসংঘ মহাসচিবের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের মহাসচিব মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের পরিস্থিতিকে মিয়ানমারের জনগণের জন্য এক অন্তহীন দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছেন।

জাতিসংঘের মহাসচিব কম্বোডিয়ার রাজধানী নমপেনে জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের যৌথ বৈঠকে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মিয়ানমার পরিস্থিতির সমালোচনা করেন।

একটি স্থানীয় সংবাদপত্রের মতে, গুতেরেস আবারও বন্দীদের মুক্তি, সহিংসতার অবসান, মিয়ানমারে গণতন্ত্রের প্রত্যাবর্তন এবং সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানিয়ে জোর দিয়েছিলেন যে এটিই বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।
গুতেরেসকে উদ্ধৃত করে কম্বোডিয়ার সংবাদপত্র নম পেন পোস্ট লিখেছে মিয়ানমারের পরিস্থিতি সে দেশের জনগণের জন্য এক অন্তহীন দুঃস্বপ্ন এবং বর্তমানে সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

জাতিসংঘ মহাসচিব মিয়ানমার কর্তৃপক্ষকে সে দেশের জনগণের কথা শুনতে এবং রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তোনিও গুতেরেস আসিয়ান সদস্য দেশগুলোকে মিয়ানমারের জন্য একটি কৌশল খুঁজতে বলেছেন।
জাতিসংঘের মহাসচিব পরে টুইট করেছেন আসিয়ানে, আমি মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির নিন্দা জানায় এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং গণতন্ত্রে ফিরে আসার একটি ব্যাপক প্রক্রিয়া শুরু করার জন্য কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করেছি। আমি মিয়ানমারের শরণার্থীদের সমর্থন করার জন্য দেশগুলোকে একটি আঞ্চলিক কাঠামো তৈরি করতে বলেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ