শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিসরে বাস খালে পড়ে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিসরের উত্তরাঞ্চলীয় এক মহাসড়ক থেকে বাস খালে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।

আজ শনিবার মিসরের আগা শহরের কাছের এক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তরাঞ্চলের দাকাহলিয়া প্রদেশের আগা শহরের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। আগা শহরের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি লাইনচ্যুত হয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে যায়।

এতে ওই বাসের ৩৫ আরোহীর মধ্যে কমপক্ষে ১৯ জন মারা গেছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ