শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তারেক জিয়ার নেতৃত্বে গঠন হবে জাতীয় সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তারেক জিয়ার নেতৃত্বে গঠন হবে জাতীয় সরকার বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বর্তমান সরকারপ্রধান বলেন, আগামী বছর দেশে দুর্ভিক্ষ হবে। আপনারা দুর্ভিক্ষের কথা বলে জনগণের কাছ থেকে আপনাদের লুটপাটের কথা আড়াল করতে চাইছেন। কারণ আপনারা দেশের রিজার্ভ শুধু চিবিয়েই খাননি গিলে খেয়েছেন।

আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে নির্ধারিত সময়ের আগে বেলা ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন,তারেক জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার কেমন হবে তা আগামীতে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন।

তিনি বলেন, আজকে দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। কিন্তু সরকার বলে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। কারা মধ্য আয়ের দেশে গেছে। কাদের আয় বেড়েছে, যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, সরকারের সঙ্গে রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ