বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আমি ইখতেলাফ করি, ঝগড়া করিনা: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পারিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে চরম অবনতি হয়েছে। শরিয়তের শাখাগত বিষয়াবলীর ইখতেলাফের (ভিন্নমত) সূত্রধরে ব্যক্তিগত ও দলীয়ভাবে শত্রুতায় জড়িয়ে পড়ছে মুসলিম উম্মাহর সাধারণ মানুষ থেকে আলেম ওলামা-সবাই।

অভ্যন্তরীণ এই বৈরিতায় শুধুমাত্র বিধর্মীরা আনন্দিত হচ্ছে, আর বাস্তবিকপক্ষে সুদূরপ্রসারী বিরাট এক সামগ্রিক ক্ষতির সম্মুখীন হচ্ছে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ। সম্প্রতি এক বয়ানে এ বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও প্রখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল।

 

'আমি আমাদের বড়দের সম্মান করি। কিন্তু আমি আদর্শ বানাই শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মান সবার জন্য। ইখতেলাফ হবে, তবে সেটা আদবের সঙ্গে হতে হবে। আর আমাদের অবস্থা আজ এমন, যার সঙ্গে ইখতিলাফ তাকে গালি দিচ্ছি। এ কি ইলম তোমরা শিখেছো, তোমাদের একি দ্বীনদারী?

যার জবান ও জিহবা নিয়ন্ত্রণে নেই, সেতো মানুষই নয়। গালির প্রতিউত্তরে কি গালি দিতে হয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো গালি দিয়েছেন? 'নিশ্চয় সে জাদুকর ও চরম মিথ্যাবাদী' বলে কাফেররা তাঁকে গালি দিয়েছে, তিনি কি এর জওয়াব দিয়েছেন?

প্রিয় বৎসরা! আমার নবী ইতিবাচক মানসিকতার মানুষ ছিলেন। তোমরাও ইতিবাচক মানসিকতা ধারণ করো। নবীর সঙ্গে সম্পর্ক গড়ো। বড়দের সম্মান করো, সম্পর্ক স্থাপন করো নবীর সঙ্গে।

কোন বুযুর্গ আল্লাহওয়ালা যত বড়ই হোক সে দোষত্রুটি মুক্ত হতে পারে না। সুতরাং সম্পর্ক স্থাপনের জন্য শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট-যাকে মহান রাব্বুল আলামিন সমস্ত দোষত্রুটি থেকে মাসুম ও মুক্ত করেছেন।

এজন্য তোমরা যদি এটা করো তাহলে সমস্ত পৃথিবীর মুহাব্বাত ও ভালবাসা তোমাদের হৃদয়ে জমা হবে, সবার থেকে ঘৃণা নিঃশেষ হয়ে যাবে। আমি ইখতিলাফ করি, ঝগড়া করিনা-এজন্য সভার সঙ্গে আমার মুহাব্বাত ও ভালবাসার সম্পর্ক। তোমাদের সবার মধ্যে আমি এটাই দেখতে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ