শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ নভেম্বর ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বিশ্ব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জনস্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ওষুধের উন্নতির কারণে অভূতপূর্ব এ জনসংখ্যার মাইলফলক সৃষ্টি হবে।

বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটি হতে ১২ বছর সময় লেগেছে। তবে ৯০০ কোটি হতে প্রায় ১৫ বছর (২০৩৭ সাল পর্যন্ত) সময় লাগবে। বিশ্ব জনসংখ্যা বাড়ার সামগ্রিক হার ধীর হয়ে যাচ্ছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন, ৮০০ কোটি জনসংখ্যা মানব সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশু মৃত্যুহার কমে আসাকে স্বাগত জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘তবে, আমি জানি যে এই মুহূর্তটি সবাই উদ্‌যাপন করবে না। বিশ্বে অতিরিক্ত জনসংখ্যা বলে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছে। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই মানুষের এই সংখ্যা ভয়ের কোনো কারণ নয়।’

অধিক এ জনসংখ্যা কি পৃথিবীর জন্য বোঝা হয়ে দাাঁড়িয়েছে? অনেক বিশেষজ্ঞ বলছেন, প্রশ্নটি ভুল। অতিরিক্ত জনসংখ্যা ভীতির পরিবর্তে আমাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের গ্রহের সম্পদের অতিরিক্ত ব্যবহারের দিকে নজর দেয়া উচিত।

রকফেলার ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব পপুলেশনের জোয়েল কোহেন বলেন, কাদের জন্য অনেক বেশি, কিসের জন্য অনেক বেশি জনসংখ্যা? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি অনেক বেশি মনে করি? না, আমি তা মনে করি না। তিনি বলেন, পৃথিবী কতজন মানুষের ভার বহন করতে পারে তার দুটি দিক রয়েছে, প্রাকৃতিক সীমাবদ্ধতা এবং মানুষের পছন্দ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ