শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হাসপাতাল ছাড়লেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: হাসপাতাল থেকে ছাড় পেলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শওকত খানম হাসপাতাল থেকে জামান পার্কে যাবেন তিনি। খবর ডেইলি পাকিস্তান’র।

পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেল জানিয়েছে, ইমরান খানের আসার আগে জামান পার্ক এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লংমার্চে বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। এ সময় একজন মারা যায়। ইমরান খানকে লাহোরের শওকত খানম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সুস্থ হওয়ায় আজ (রোববার) তাকে ছেড়ে দেয়া হয়।

হাসপাতাল ছাড়ার আগে ইমরান খানের রুটিন পরীক্ষাও করা হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ