শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্থগিত কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একঘণ্টা পরীক্ষা শুরু হওয়ার পর তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৬ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনির্বার্যকারণবশত স্থগিত হলো। পরবর্তীতে এ পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্ন পুরোনো সিলেবাসে ছাপানো হয়েছে। এটি মডারেটর বা বিজি প্রেসে ছাপাতে ভুল করা হয়েছে। সে কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশের বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি দ্রুত সময়ে নেওয়ার চেষ্টা করা হবে। নতুবা পরীক্ষা শেষে এটি আয়োজন করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ