ইসমাইল আমিন
আরব-ইসরায়েল সংকট গত একশত বছর যাবৎ পৃথিবীর সবচে বড়ো সংকট। এই কৃত্রিম সংকটের সূচনা হয় ১৯১৭ সালের ২ নভেম্বর বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোরের একটি ঘোষণার মধ্য দিয়ে। যেটা ছিলো ১৯১৫ সালে মক্কার শরিফ (ওসমানী শাসনামলে পবিত্র মক্কা-মদিনার গভর্নরদের উপাধি)-এর সাথে বৃটেনের কৃত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন ।
এসব ছিলো প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা। যুদ্ধের শুরুর দিকে মক্কার শরিফ হুসাইন ইবনে আলীর নেতৃত্বে আরব জাতীয়তাবাদীরা ওসমানী সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নেয়। সালতানাত থেকে বিচ্ছিন্ন আলাদা আরব রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছিলো তারা । এর জন্য দরকার পড়ে মিত্র বাহিনীর সমর্থন।
এই লক্ষ্যে বিদ্রোহী নেতা শরিফ হুসাইন এবং মিশর ও সুদানের বৃটিশ হাইকমিশনার ম্যাকমাহনের মাঝে পত্রযোগে আলোচনা হয়। আরব জাতীয়তাবাদীদের পক্ষে হুসাইন তার প্রস্তাবিত আরব রাষ্ট্রের পরিধি ও চাওয়া-পাওয়া তুলে ধরে ম্যাকমাহনের নিকট। বৃটেনের পক্ষ হয়ে দরকষাকষি করে ম্যাকমাহন।
আলোচনায় তিনি শামের কিছু খ্রীস্টান অধ্যুষিত অঞ্চল, ও উপসাগরীয় কতিপয় রাজ্য প্রসঙ্গে দ্বিমত পোষণ করলেও ফিলিস্তিনকে আরব রাষ্ট্রর্ভুক্ত করা নিয়ে কোন আপত্তি করেননি। আরব জাতীয়তাবাদীরা চুক্তি মেনে নেয় এবং মিত্রশক্তির হয়ে ওসমানী সালতানাতের বিরুদ্ধে অস্ত্র ধরে।
কিন্তু বৃটেন তার কথা রাখেনি। কয়েকমাস পরই সে তার চুক্তিভঙ্গ ও প্রতারণার স্বভাবজাত নীতি প্রয়োগ করে। একদিকে হুসাইনকে আরব রাষ্ট্র তৈরির প্রতিশ্রুতি দিলেও অন্যদিকে সে রাশিয়ার সম্মতিতে ফ্রান্সের সাথে আরব ভূখণ্ডগুলোকে আগাম ভাগ করে নেয়। সেই ভাগ বাটোয়ারায় ফিলিস্তিনকে আন্তর্জাতিক শাসনব্যাবস্থার অধীনে রাখার সিদ্ধান্ত হয়।
ফিলিস্তিন বিষয়ে আরেকটু পেছন থেকে আলোচনা করা যাক। মুসলিম উম্মাহের আবেগ বিজড়িত এই ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র তৈরির জন্য ইহুদিরা বহুকাল ধরে চেষ্টা করে যাচ্ছিলো। তাদের এই আন্দোলনকে জায়নবাদী আন্দোলন বলা হয়। এই আন্দোলনের নেতারা ফিলিস্তিন অর্জনের জন্য লোভনীয় নানা প্রস্তাব দিয়ে ওসমানী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে বাগে আনার চেষ্টা করে। কিন্তু তারা এতে ব্যর্থ হয়। আব্দুল হামিদ এক ইঞ্চি ভূমি ছাড়তে তো রাজি হননিই বরং ফিলিস্তিন নিয়ে ইহুদিদের সবরকম ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রানপণ চেষ্টা চালিয়ে যান।
নিরাশ হয়ে জায়নবাদী নেতারা আন্তর্জাতিক শক্তিগুলোর দরবারে ধরণা দেয়। তারাও চাপ প্রয়োগ করে সুলতানকে তাঁর নীতি থেকে টলাতে পারেনি। ফলশ্রুতিতে ইহুদি ও আন্তর্জাতিক শক্তির যুগপৎ ষড়যন্ত্রের শিকার হয়ে আব্দুল হামিদ ওসমানী সিংহাসন থেক