শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট: ড.মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না। কারণ সরকারের হাতে লাগাম নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট।’

আজ সোমবার (৩১ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি হোটেলের কনফারেন্স কক্ষে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য শ্রমিকদের দিয়ে পরিবহন ধর্মঘটে বাধ্য করছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন, লোডশেডিং বলতে কোনো শব্দ থাকবে না বাংলাদেশে। অথচ আজ বাংলাদেশের চিত্র দেখেন, লোডশেডিংয়ের কারণে আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।’

আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-এসআর