শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

‘ফ্রি চিকিৎসা সেবা’ চালু করল ইত্তেহাদুল উলামা উত্তরখান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ মোসাব্বির রাহমান: ইত্তেহাদুল উলামা উত্তরখানের উদ্যোগে ‘ফ্রি চিকিৎসা সেবা’ চালু হয়েছে। গত ২২ অক্টোবর (শনিবার) উত্তরখানের দারুত তাকওয়া হিফয মাদরাসায় এর উদ্বোধন হয়।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকার আলেম ওলামাদের জন্য যত কাজ করেছেন বিগত কোন সরকার করেনি। কওমী স্বীকৃতি, রেকর্ড সংখ্যক মডেল মসজিদ নির্মাণ, শিশুদের কুরআন শিক্ষার জন্য মসজিদ ভিত্তিক মাসিক বেতন প্রদান ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আলেম-উলামার সাথে আছেন এবং তার সুযোগ্য নেতৃত্বে আমরাও আপনাদের পাশে আছি ও থাকবো।

সংগঠনের পরিচিতি তুলে ধরে সংস্থার সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম বলেন, 'ইতোপূর্বে আমরা বন্যাকবলিত সুনামগঞ্জে প্রায় ৮৫,০০০ টাকা পরিমাণের ত্রাণ বিতরণ করি, বন্যা পরবর্তী নেত্রকোণায় মানুষকে ঘড় বানাতে আর্থিক সহযোগিতা করি তারই ধারাবাহিকতায় আজকের ফ্রি চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনী দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ডে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়, আগামী মাসে ৪৪ নং ওয়ার্ড এবং তার পরবর্তীতে ৪৬ নং ওয়ার্ড এমনভাবে সমস্ত উত্তরখানে উক্ত সেবা দেয়া হবে।'

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম বলেন, 'আলেমদের ব্যাপারে একটা কথা শোনা যায় যে হুজুরা শুধু নেয়, কিছু দেয় না কিন্তু আমাদের ভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের এই ধারণা আমরা পাল্টে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রতিমাসেই উত্তরখান থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই আয়োজন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও সেলিম রেজাসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ।

-এএ