শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

লেবুর খোসার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবুর বিভিন্ন উপকারিতার কথা আমরা সকলেই জানি। তবে লেবুতে ছাড়াও লেবুর খোসার বিভিন্ন উপকার রয়েছে। যা গৃহস্থালি থেকে শুরু করে ব্যক্তিগত পরিচর্যার কাজে লাগানো যাবে।

জেনে নিন লেবুর খোসার উপকারিতা

১) লেবুর খোসা ওজন কমাতে পারে। খোসায় থাকা ‘পেকটিন’ শরীরের অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে দেয়। অনেকেই লেবুর খোসা থেঁতলে সেই রস পানিতে মিশিয়ে খেয়ে থাকেন।

২) পাতিলেবুর খোসার লিমোনেন্স ক্যান্সার প্রতিরোধেও সক্ষম। ক্যান্সার কোষ ধ্বংসেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই ক্যান্সার আক্রান্তদের লেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

৩) মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর এই লেবুর খোসা। এতে থাকা সাইট্রাস বায়োফ্লেভোনয়েড অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ফলে সার্বিকভাবে মন-মস্তিষ্ক সতেজ হয়।

৪) লেবুর ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড ঠান্ডার আক্রমণ থেকে বাঁচায়। সর্দি-কাশির প্রকোপ কমাতেও কাজে আসে লেবুর খোসা।

৫) কেক, কুকিজ তৈরি করতেও লেবুর খোসা ব্যবহার করা যায়। এতে স্বাদ বেড়ে যায় কয়েকগুণ।

৬) ঘাড়-কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসা দারুণ উপকারী। বেকিং সোডা মাখিয়ে লেবুর খোসা ত্বকের কালচে অংশে ঘষলে দাগ দূর হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ