শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

প্রকাশিত হলো মুহাম্মদ সা.-এর জীবনী ‘সংক্ষিপ্ত সীরাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: প্রকাশিত হয়েছে হযরত মুহাম্মদ সা. এর সংক্ষিপ্ত জীবনী  ‘সংক্ষিপ্ত সীরাত’। এতে সীরাতের সুবিশাল ইতিহাস সংক্ষেপে সহজে বলার চেষ্টা করা হয়েছে। অল্পতে সীরাত আত্মস্থ করে রাখার মতো। সংক্ষিপ্ত হলেও এটি শুধু জীবনপঞ্জি/ ধারাবিবরণী নয়। একাডেমিক ধাঁচে লেখা একটি নাতিদীর্ঘ নবী জীবনী।

সংকলনে দুইভাবে রাসূল সা. এর জীবনীকে সাজানো হয়েছে— এক. নিবন্ধ আকারে। দুই. সারসংক্ষেপে। তবে নিবন্ধ এবং সারসংক্ষেপ পরস্পর রিপিট নয়। লেখক এ-এক অদ্ভুত সুন্দর ও সুনিপন বিন্যাস করেছেন।

বইয়ের প্রথম অংশে উনিশটি গবেষণালব্ধ নিবন্ধে ভাগ করে তিনি নবীজির আগমন-সুসংবাদের পথ ধরে বিদায়কাল পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করেছে—সময়ক্রম, টেক্সট, উদ্ধৃতি ও তথ্যসূত্র সহকারে। বংশ জন্ম পরিবার, জীবন যৌবন সফর, মেরাজ হিজরত হজ, গৃহ সমাজ ভাষণ, এমন কি জুমা মোজেযা দর্শন— কিছুই বাদ যায় নি। বিশেষকরে, জম্ম তারিখ নিয়ে গবেষণাধর্মী তথ্যগুলো চমৎকার হয়েছে।

বইয়ের শেষের সারঅংশটুকু, তিনি মাত্র ৩০ পৃষ্ঠায় লিখেছেন। সেটি ক্লাসিক্যাল বাংলা সীরাত সাহিত্যের একটি দীপ্তিময় পাঠের আনন্দ দেয়। লেখায় ভাব ফুটিয়ে, কবিতায়, সুখে, স্বাচ্ছন্দ্যে দুলতে দুলতে সীরাত সরোবরের একটি দরজা ধরে এগিয়ে যাওয়া যায় ‘নিভে যাওয়া সেই দিনের দীপালি মুখে।

এক নজরে বই

বই: সংক্ষিপ্ত সীরাত
লেখক : মাওলানা জুবাইর আহমদ আশরাফ
সিনিয়র মুহাদ্দিস
মারকাযুল উলূম আল-ইসলামিয়্যাহ মুগদা, ঢাকা।
প্রকাশনা : দারুত তিবইয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ