শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

উপযুক্ত বয়সেই বিয়ে: যা বললেন মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: মুহাম্মদ তানভীর রহমান।।

বর্তমান সময়ে সাধারণত ১২-১৩ বছর বয়সেই ছেলে-মেয়েরা বালেগ হয়ে যায়। এমতাবস্থায় ২৫-৩০ বছরে বিয়ে হলে অনেকক্ষেত্রেই তা শারিরীক বড় ধরণের অসুস্থতা এবং গুনাহে লিপ্তের কারণ হয়ে দাড়ায়।

সঠিক সময়ে বিবাহ সন্তানের হক। বিবাহ প্রদানে বিলম্ব করলে বাবা-মা গুনাহগার হবেন।

প্রত্যেক অবিবাহিত তরুণ-তরুণীই একে অপরের সঙ্গ কামনা করে। এটাই আল্লাহর সৃষ্টিগত ফায়সালা। সুতরাং নিজের উপযুক্ত সন্তানকে বিবাহ প্রদান বা-মার দায়িত্ব।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্নচাহিদা পূরণের পর জৈবিক প্রশান্তি লাভই মূখ্য। যখন তা শরিয়তসম্মত পদ্ধতিতে সম্ভব হয় না তখন সে গুনাহের পথই বেছে নেয়।

দুঃখজনক হলেও নির্মম সত্য, ভার্সিটিগুলোতে প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীরা পড়ালেখা করছে। অথচ বাবা-মার বিয়ের বিষয়ে কোনো চিন্তা-ভাবনাই নেই।

মানুষের জৈবিক চাহিদা পূরণের সম্মানজনক পন্থা হচ্ছে বিয়ে।যদি বিয়ে কঠিন হয়ে যায় তাহলে সমাজে যিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে।

আল্লাহ তায়ালা ইসলামি সামাজিক রীতি-নীতির মধ্যে বিয়েকে সবচেয়ে সহজ করেছেন। বিয়ে মানবসমাজের সৌন্দর্য।পশু-পাখিদের মাঝে বিয়ে নেই।আর এটাই তাদের জীবনপদ্ধতি।

সুতরাং বাবা-মায়ের উচিৎ সঠিক সময়ে সন্তানের বিয়ের ব্যবস্থা করা।এটাই হবে একজন দয়াপরবশ অভিভাবকের পরিচয়।

এটি কোনো সাধারণ পোস্ট নয়।বরং সচেতন অভিভাবকের জন্য শিক্ষা।নিজের সন্তানকে গুনাহ থেকে বাঁচানো এবং তার সামগ্রিক উন্নতির জন্য এ কথাগুলো বিবেচনায় রাখা উচিৎ। সূত্র:আসরে হাজির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ