শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

বাংলাদেশের যে অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)।

বুধবার (১৯ অক্টোবর) সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এতে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নির্দেশ দিচ্ছে। যদি খুলনায় আঘাত হানে তাহলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

-এএ