শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মানচিত্রের বাইরেও বাংলাদেশ ও বাংলা ভাষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমুদ্রের কন্যা ভেনিসের মেস্ত্রে ও মারঘেরা শহরে প্রায় ২০-২২ হাজার বাঙগালির বসবাস। এইসব বাংলাদেশি শিশুরা ইতালিয়ান স্কুলে ইতালিয়ান ভাষা এবং সংস্কৃতিতে বেড়ে উঠছে। ফলে তারা বাংলা ভাষা এবং সংস্কৃতি থেকে অনেকটাই দূরে সরে গিয়ে পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছে।

প্রবাসে বেড়ে ওঠা বাঙালি শিশুদের বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে "বাংলাদেশ একাডেমি",ভেনিস। দ্বীপের নগরী এই ভেনিসে বেড়ে ওঠা এইসব বাংলাদেশি শিশুদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মাতৃভাষা শিক্ষা দেওয়া হয় এই ‘বাংলাদেশ একাডেমি' ভেনিসে।

এরই ধারাবাহিকতায় ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট অফিসের কনসাল জেনারেলের সহায়তায় কোমলমতি এইসব শিশুদের হাতে আজ তুলে দেওয়া হয়েছে বাংলা শিক্ষার সহায়ক " আমার বাংলা বই"।

বই বিতরণি এই অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিতে শিশুদের হাতে বই গুলো তুলে দেন ডক্টর সৌর দাসগুপ্ত,পরিবেশ অর্থনীতিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের লেকচারার, সেঁজুতি বর্ধন,ইঞ্জিনিয়ার, জুম্মন অনিক,শিক্ষক বাংলাদেশ একাডেমি ভেনিস,ফাহিম, শিক্ষক বাংলাদেশ একাডেমি"ভেনিস শরিফুল টগর,শিক্ষক বাংলাদেশ একাডেমি, ভেনিস, অলকা দাশ, শাহ আলম, আজাদ খান সহ অনেকেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ