শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

এশার সময় কেউ যদি সফর শুরু করে সে কসর পড়বে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক ব্যক্তি ট্রেনে সফরের এরাদা করেছে। এশার নামাযের সময় হয় রাত সাতটায়। আর ট্রেন ছাড়ে রাত আটটায়। মুকিম অবস্থায় ঐ ব্যক্তি ইশার নামায আদায় করেনি।

পরবর্তীতে ট্রেনে ভিড়ের কারণে নামায পড়তে পারেনি। এখন প্রশ্ন হল, ঐ ব্যক্তি কি কাযা আদায়ের সময় কসর করবে না পূর্ণ নামায পড়বে?

উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি ঐ দিনের ছুটে যাওয়া ইশা দুই রাকাত পড়ে নিবে। চার রাকাত নয়। কেননা, ওয়াক্তের শেষভাগে যেহেতু সে মুসাফির ছিল তাই এ নামাযটা সফরের কাযা হিসেবে ধর্তব্য হবে। আর সফরের কাযা মুকীম অবস্থায় আদায় করলেও কসর হিসেবেই আদায় করতে হয়।

-মাবসূত, সারাখসী ১/২৩৭; আলমুহীতুল বুরহানী ২/৪০৭; শরহুল মুনয়া পৃ. ৫৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/১২১

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ