মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফ‌টি ম্যানেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা একতা পরিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এ সময় বাস‌টি নিয়ন্ত্রণ হারি‌য়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌ন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পার গোলচত্বর এলাকায় ঢাকামুখী একতা পরিবহনের বাস ও উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ৪১ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ