|| ইসরাত জাহান রাত্রি ||
‘পূর্ণতার উচ্চ আকাশে পৌঁছে আছে তিনি,
সৌন্দর্যের পূর্ণ প্রকাশে তিনি ছাড়া নাহি,
সকল সুন্দরের সমাহার আছে শুধু যে তাঁরি আখলাকে,
খোদার প্রিয় বন্ধু তিনি, বাদশাহ দু’জাহানের,
সালাম জানাই তারই রওজা মুবারকে।’
মদিনার বুকে ঘুমিয়ে আছে এক টুকরো নূর। হাজার হাজার মাইল দূরে থাকেও মানুষটি প্রতিটি মুমিন হৃদয় জুড়ে আছে। নয়নের জলে যার বাস, সে তো রবে নয়নে নয়নে। প্রত্যক বিশ্বাসী মুমিনদের দুচোখ বেয়ে অশ্রু ঝরে সকাল সন্ধ্যা সাঝে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুনিয়াতে তোমরা যাদেরকে অনুসরণ করবে, ভালোবাসবে; কেয়ামতের দিন তোমরা তাদেরই দলভুক্ত হবে।’ -বুখারী ৩৬৮৮
রাসুলুল্লাহ সাঃ এর পুরোটাই জীবনই আদর্শে মোড়ানো।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআন এ সূরা আল মায়িদার ১৫ নাম্বার আয়াতে বলেন, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে নূর এসেছে এবং তা একটি স্পষ্ট কিতাব।
কোরআন সুন্নাহর যেসকল জায়গায় নূর শব্দ ব্যবহার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝানো হয়েছে এর উদ্দেশ্য এই যে, তিনি ছিলেন মানব ও জিন জাতির জন্য হিদায়াতের আলোকবর্তিকা । আল্লাহ তায়ালা তাঁর নবীকে মোমবাতি/প্রদীপের সাথে তুলনা করেছেন। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদা এত বিশাল। তবে সেই ক্ষেত্রে তুলনাটাও তো বিশাল হতে পারতো! চাঁদের সাথে কিংবা সূর্যের সাথে কেন তুলনা করা হয়নি?
এই কারণে হয়নি, চাঁদের আলো যতই স্নিগ্ধ হোক। যতই সুষমা মন্ডিত হোক না কেন। সে তার জোছনা দিয়ে যতই মানুষকে আনন্দ দিক এই চাঁদ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আরেকটি চাঁদের জন্ম দিতে পারবে না। সূর্যের আলো যতই প্রখর হোক, সূর্যের আলো যতই তীব্র হোক, সূর্যের আলো এই পৃথিবীর মানুষের জন্য যতই কল্যাণকর হোক না কেন কিয়ামত পর্যন্ত এই সূর্য চেষ্টা চালিয়ে নতুন আরেকটি সূর্যের জন্ম দিতে কখনোই পারবে না। কিন্তু প্রদীপের সাথে তুলনা করা হলো, ছোট্ট একটা উদাহরন, ধরুন, আপনার এলাকায় কোনো আলো নেই। কিন্তু আপনার বাড়িতে একটা প্রদীপ টিপটিপ করে জ্বলছে। এখন আশেপাশে যাদের বাড়িতে আলো নেই তারা কেউ প্রদীপ/কুপি/মোমবাতি নিয়ে এসেছে আপনার এখান থেকে একটু আলো নিয়ে যেতে । সবাই নিল। এখন দেখুন আপনার মূল প্রদীপ থেকে আলো কী কিছুটা ফুরিয়ে গেছে? কমেছে? না। কেননা এ মূল প্রদীপ থেকে যদি সারাদেশে এমনকি সারা পৃথিবীতে একযোগে আলো দেয়া হয় তবুও মূল প্রদীপের আলো শেষ হয়ে যাবে না। এজন্য আল্লাহ তায়ালা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চাঁদের সাথে, সূর্যের সাথে তুলনা করেন নাই। র্প্রদীপের সাথে তুলনা করেছেন। আর এই প্রদীপ হলো চাঁদের আলো, সূর্যের আলো নয়, বিদ্যুৎ এà