বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে কলরবের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি প্রতিযোগী দেশের হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় বাংলাদেশী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে অভিনন্দন জানিয়ে দেশের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস, স্থায়ী পরিষদের সদস্য সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হান, হাসিব আর রাহমানসহ আরো অনেক হাফেজ তাকরিমকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে তিনি।

হাফেজ সালেহ আহমেদ তাকরিম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় দেশে ফিরলে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের পক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পক্ষে অভিনন্দন জানান ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মো: আনিসুর রহমান সরকার।

একইসাথে তাকরিমের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল (এমপি)। তিনি তার ফেসবুক পেজে তাকরিমের একটি ছবি শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম ৩য় স্থান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাতাইশ লাখ টাকা। বিশ্বজয়ী কোরআনের সুমিষ্ট স্বরের পাখি হাফেজ তাকরীমকে আন্তরিক অভিনন্দন।’

ইতোপূর্বে হাফেজ তাকরিম ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম এবং আলজেরিয়ায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ