মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

কোডার্স ট্রাস্ট ও দ্য মার্কেটিং ফ্যাক্টরির মাঝে সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের অন্যতম আইটি ট্রেইনিং ইন্সস্টিটিউট কোডার্স ট্রাস্ট, বাংলাদেশ এবং অন্যতম মার্কেটিং এজেন্সি, দ্য মার্কেটিং ফ্যাক্টরি -এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার নিকেতনে দ্য মার্কেটিং ফ্যাক্টরির অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন কোডার্স ট্রাস্ট, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, জনাব আতাউল গণি ওসমানি এবং দ্য মার্কেটিং ফ্যাক্টরির নির্বাহী পরিচালক, জনাব চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোডার্স ট্রাস্ট এর একাউন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক, মোঃ হাবিব চৌধুরী, দ্য মার্কেটিং ফ্যাক্টরির অপারেশন্স হেড জনাব মাহমুদ রেজা দিপু, অপারেশন্স ও ক্লাইন্ট সার্ভিস ম্যানেজার রেসি কর্ডেলিয়াস সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কলাকুশলীবৃন্দ।

এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কোডার্স ট্রাস্ট, বাংলাদেশ এর উদ্যোগে সকল প্রচারনামূলক কার্যক্রম, অনুষ্ঠান আয়োজন এবং সার্বিক লজিস্টিক সুবিধা প্রদানের প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে দ্য মার্কেটিং ফ্যাক্টরি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ